‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’: সচিবালয়ের সামনে জুলাই মঞ্চ

‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ কর্মসূচি পালনে সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছে জুলাই মঞ্চ। তারা সচিবালয় ও এনবিআরসহ বাংলাদেশে থাকা দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদের আমলাদের উৎখাতের দাবিতে এ কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (২৭ মে) সচিবালয়ের বিপরীত পাশে অবস্থান করতে দেখা যায় তাদের। এর আগে সোমবার (২৬মে)থেকে এই কর্মসূচি শুরু করা হয়।

জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম তালুকদার বলেন, ফ্যাসিবাদী আমলারা বাংলাদেশকে অচল করার জন্য নীলনকশায় মেতে উঠেছে। নতুন করে ফ্যাসিবাদকে নিয়ে আসার জন্য তারা নীলনকশা অঙ্কন করেছে। জুলাইয়ের একটা যোদ্ধা জীবিত থাকতে তাদের এই নীলনকশা বাস্তবায়ন করতে দেবে না।

তিনি বলেন, এসব কর্মকর্তা-কর্মচারীকে উৎখাত করা না হলে আমরা প্রয়োজনে সব ছাত্র এবং জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে কঠোর আন্দোলন কর্মসূচি নেবো।

তিনি আরও বলেন, আমরা এর আগের ফ্যাসিবাদদের তালিকা প্রকাশ করেছি। ওই সময় তিন দিনের সময় দিয়েছিলাম তাদের উৎখাত করার জন্য কিন্তু সরকার সেটা করেনি।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।