মহাখালীতে ডিএনসি’র অভিযানে ১০০ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

ঢাকার মহাখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বিশেষ অভিযানে আড়াই মণ (১০০ কেজি) গাঁজা ও ৫২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। 

অভিযানে জড়িত থাকার অভিযোগে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএনসি। গ্রেফতারকৃতরা হলেন—সৌরভ ঘোষ (২৩) ও মো. শাহিন (৩০)।

মঙ্গলবার (২৭ মে) সকালে ডিএনসি’র ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি দল মহাখালী বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করে। পরে তেজগাঁওয়ে ডিএনসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম জানান, “আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চক্র ভারত থেকে আসা বড় একটি মাদকের চালান ঢাকায় সরবরাহের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের পূবাইল এলাকা থেকে এনা পরিবহনের একটি বাসকে নজরদারিতে রাখা হয়। বাসটি মহাখালী পৌঁছানোর পর তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো গাঁজা ও মদ উদ্ধার করা হয়।”

তিনি আরও জানান, গাঁজা ও মদ বাসটির চাকার ওপরে বিশেষভাবে লুকানো ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে ঢাকায় বিভিন্ন ডিলারের কাছে সরবরাহ করছিলেন। ডিএনসি কর্মকর্তারা বলেন, এ চক্রের মাধ্যমে আগেও একাধিকবার মাদকের চালান ঢাকায় এসেছে। তাদের দেওয়া তথ্য পরবর্তী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ঘটনার বিষয়ে ডিএনসির পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারদের রিমান্ডে এনে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ডিএনসির সহকারী পরিচালক মেহেদী হাসান।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।