কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না: মেজর (অব.) হাফিজ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, কয়েকজন ছাত্রের কথায় নির্বাচন হচ্ছে না। তিনি বলেন, সেনাবাহিনীর প্রধান ডিসেম্বরে নির্বাচন চান, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন চায় না।

বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, নির্বাচিত সরকার সংস্কার করবে। তিনি বলেন, তথাকথিত শিক্ষিত সমাজ বারবার দেশকে বিভ্রান্ত করছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যারা আছেন, তাদের অধিকাংশের বিগত সংগ্রামে কোনো অবদান নেই। কেউ কেউ ফেসবুকে হাসিনাবিরোধী কোনো পোস্টও দেননি, তবুও তারা দেশের ভাগ্যবিধাতা হিসেবে বসে আছেন।

ষড়যন্ত্রের কথা উল্লেখ করে মেজর (অব.) হাফিজ বলেন, আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। করিডর নিয়ে দেশে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।