আদালতে যাওয়ার কথা ভাবছেন ফারুক

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম দেশে ফেরার পর অস্থিরতা দেখা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। বুধবার (২৮ মে) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিসিবির সভাপতি ফারুক আহমেদকে ডেকে নিয়ে আকার-ইঙ্গিতে পদত্যাগের আহ্বান জানান। 

এর মধ্যে বৃহস্পতিবার (২৯ মে) বিসিবির ৯ পরিচালকের আটজনই ফারুকের প্রতি অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন । এই চিঠি হাতে পেয়ে আদালতে যাওয়ার কথা ভাবছেন ফারুক।

গণমাধ্যমকে ফারুক বলেছেন, ‘দেখি, কী করা যায়। কিছু একটা তো অবশ্যই করব। আমি আমার আইনজীবীর সঙ্গেও কথা বলে রাখছি। প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা নেব।

এই অনাস্থার কিছু এসে যায় না বলেও মন্তব্য করলেন তিনি বলেন, ‘অনাস্থার কোনো সুযোগই বিসিবির গঠনতন্ত্রে নেই। তাই অনাস্থায় কিছু এসে যায় না। হয় এই বোর্ড রাখবে, না হয় ভেঙে দেবে।’

যেসব পরিচালক ফারুকের বিরুদ্ধে এনএসসিতে চিঠি দিয়েছেন, তাঁরা নিজেদের অপকর্ম ঢাকতে এমন কাজ করেছেন বলেও মনে করছেন সাবেক এই অধিনায়ক।

ফারুক বললেন, ‘চিঠিটা আমার হাতেও এসেছে। ওরা যেসব অপকর্ম নিজেরা করত, সেগুলোই আমার নামে বসিয়ে দিয়েছে। দেখে আমি হাসতে হাসতে শেষ।’

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।