এশিয়া কাপ স্থগিত, নেপথ্যে দুই কারণ

চলতি মাসেই মাঠে গড়ানোর কথা ছিল নারী ইমার্জিং এশিয়া কাপ। তবে শেষ মুহূর্তে টুর্নামেন্টটি স্থগিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এক বিবৃতিতে এসিসি জানায়, ‘৬ জুন থেকে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সূচি পুনর্নির্ধারণ করা হবে।’

শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি ডি সিলভা এসিসির চেয়ারম্যান মহসিন নাকভিকে চিঠি লেখেন। তার পরিপ্রেক্ষিতেই টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়।

স্থগিতের পেছনে দুটি কারণ উল্লেখ করেছে এসিসি। প্রথমত, শ্রীলঙ্কার আবহাওয়া খারাপ হতে পারে। দ্বিতীয়ত, দেশটিতে চিকুনগুনিয়ার প্রভাব বাড়ছে।

শ্রীলঙ্কার আবহাওয়া বিভাগ জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। ফলে বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া সাম্প্রতিক সময়ে দেশটিতে চিকুনগুনিয়া রোগ ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের সিডিসি এই বিষয়ে সতর্কতা দিয়েছে।

এসব কারণেই টুর্নামেন্টটি স্থগিত করেছে এসিসি।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।