জিয়াউল আহসানের স্ত্রীর জমি জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের স্ত্রী নুসরাত জাহানের ১৬৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে চারটি ব্যাংকে থাকা তিন কোটি ১৩ লাখ ২০ হাজার টাকা অবরুদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

এদিন দুদকের উপপরিচালক মো. জাবেদ হোসেন সজল এ আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে গত ২৪ এপ্রিল জিয়াউল আহসানের নামে থাকা তিনটি ফ্ল্যাট ও পাঁচটি বাড়িসহ একশো বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। একইসঙ্গে নয়টি ব্যাংক হিসাবের এক কোটি ২৮ লাখ ৯০ হাজার ৫১১ টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে।

গত ১৫ আগস্ট গভীর রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।