খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 20শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ৩ই জুন ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
মেয়র হিসেবে শপথ না পড়ালে নিজেই মেয়রের চেয়ারে বসার হুমকি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
মঙ্গলবার (৩ জুন) ‘ঢাকাবাসী’র ব্যানারে চলমান আন্দোলনে একাত্মতা ও নতুন কর্মসূচি ঘোষণা করতে এসে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে অবিলম্বে তার শপথ আয়োজনের ব্যবস্থা নেওয়া না হলে ঢাকাবাসীকে সঙ্গে নিয়েই শপথ আয়োজন করা হবে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে চলমান আন্দোলন আপাতত শিথিলের ঘোষণা দিয়েছেন তিনি।
তবে দাবি আদায় না হলে ঈদের পর আবারও আন্দোলনের ঘোষণা দেন ইশরাক।
ইশরাক বলেন, মেয়রের চেয়ারে কে বসবেন তা নির্ধারণ করবেন ঢাকা দক্ষিণের বাসিন্দারা। নগর ভবনে বহিরাগতদের কোনো ঠাঁই হবে না।
শপথ আয়োজনের দাবিতে নগর ভবনের মূল ফটকে গত ১৫ মে তালা ঝুলিয়ে দেন বিক্ষোভকারীরা।
এর পর থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন ইশরাকের সমর্থকরা।
খবরওয়ালা/এন