নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ জুন ২০২৫
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্দোনেশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী আরামানথা ক্রিস্টিয়ানা নাসির। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর সেনাসদরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার এবং সামরিক ও নিরাপত্তা বিষয়ে পারস্পরিক সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপপররাষ্ট্রমন্ত্রী নাসির জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর ও প্রশংসনীয় ভূমিকার প্রশংসা করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে সন্ধ্যায় এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
খবরওয়ালা/আরডি