কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক আটক

কুমিল্লার টমছমব্রিজ এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তিন যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটকরা হলেন- চাঁদপুরের মতলব উপজেলার নয়াকান্দি গ্রামের সোহাগ মোল্লা (২৬), কুমিল্লা সদর উপজেলার রিয়াজ হোসেন (২৮) এবং সদর দক্ষিণ উপজেলার খাইরুল হাসান (৩০)।

পুলিশ জানায়, একটি সিএনজি অটোরিকশায় করে টমছমব্রিজ এলাকায় যাচ্ছিলেন তারা। সন্দেহভাজন হিসেবে আটক করে তল্লাশি চালানো হলে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটক তিনজনের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা রয়েছে।

আটক যুবকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

খবরওয়ালা/এমএজেড 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।