দেশে আবারও বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯

দেশে আবারও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে ৪০টি নমুনা পরীক্ষা করে ৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ৩ জুন ঢাকা মহানগরে ২৯ জনের করোনা টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৫ জনের পজেটিভ পাওয়া গেছে। রাজশাহীতে ১১ জনের করোনা টেস্ট করা হয়েছে। তন্মধ্যে ৪ জনের পজেটিভ পাওয়া গেছে।

করোনা ভেরিয়েন্ট আসার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে পরীক্ষা করা হয়েছে, ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ১৭১ জনের। এরমধ্যে আক্রান্ত পাওয়া গেছে, ২০ লাখ ৫১ হাজার, ৭২৯ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।