নির্বাচিত হলে আমাকে সব সময় পাশে পাবেন : তণু

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু বলেছেন, নির্বাচিত হলে আমাকে সব সময় আপনাদের পাশে পাবেন। আমি কোন প্রতিনিধির মাধ্যমে দায়িত্ব পালন করবো না বা যোগাযোগ রক্ষা করবো না। তিনি বলেন, আপনাদের যে কোন প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকবো।

 

নির্বাচিত হলে আমাকে সব সময় পাশে পাবেন : তণু

 

নির্বাচিত হলে আমাকে সব সময় পাশে পাবেন : তণু

 

আমি সরাসরি আপনাদের মাঝে উপস্থিত হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবো। তণু বলেন, আমি কুষ্টিয়া সদরের সন্তান, কুষ্টিয়া শহরেই আমার জন্ম। অনেক সুযোগ থাকা সত্বেও আমি কুষ্টিয়া ছেড়ে যায়নি। পিতার মতো আমিও কুষ্টিয়ার মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। আগামী ৭ জানুয়ারি ঈগল প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে এ সুযোগ আপনারাই আমাকে করে দিতে পারেন। তণু বলেন, কুষ্টিয়া সদরের উন্নয়নে এখনও অনেক কাজ বাকী রয়েছে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

নির্বাচিত হলে এ উন্নয়ন কাজ বাস্তবায়ন করার সুযোগ আমার আছে। আপনারা দলমত নির্বিশেষে আমাকে নির্বাচিত করে কুষ্টিয়া সদরের উন্নয়ন কাজ সম্পন্ন করার সুযোগ দিন। গতকাল দিনব্যাপি কুষ্টিয়া শহরও সদর উপজেলার বিভিন্ন এলাকায় নিজ কর্মী ও সমর্থকদের সাথে নিয়েনির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তণু এসব কথা বলেন। তিনি পৌর ১৩নং ওয়ার্ডের সাহাপাড়া মোড়, হাজীর মোড়, ২০নং ওয়ার্ডের কুমারগাড়ায় এবং সদর উপজেলার হরিনারায়নপুরসহ বিভিন্ন এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন ও গণসংযোগ করেন।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।