খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৬ জুন ২০২৫
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৬ জুন) সন্ধ্যায় ভাষণ দেবেন তিনি।
এর আগে শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ফেসবুক পোস্টে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
খবরওয়ালা/এসআর