জি-৭ সম্মেলনে আমন্ত্রণ পাওয়ার দাবি মোদির

জি-৭ শীর্ষ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পেয়েছেন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (৬ জুন) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে তিনি জানান, কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির পক্ষ থেকে ফোন পেয়ে তিনি খুশি হয়েছেন এবং আসন্ন সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পাওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন।

মোদি লিখেছেন, “কানাডার প্রধানমন্ত্রীর কাছ থেকে ফোন পেয়ে খুশি হলাম। তার সাম্প্রতিক নির্বাচনী জয়ের জন্য তাকে অভিনন্দন জানাই এবং চলতি মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য জি-৭ সম্মেলনে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাই। সম্মেলনে সবার সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

তবে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছিল, কানাডা মোদিকে আমন্ত্রণ জানায়নি।

চলতি বছরের জি-৭ শীর্ষ সম্মেলনের আয়োজন করছে কানাডা। ১৫ থেকে ১৭ জুন আলবার্টার কানানাস্কিস রিসোর্টে এই সম্মেলন অনুষ্ঠিত হবে, নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বে।

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতীয় সরকারি এজেন্টদের জড়িত থাকার অভিযোগ তোলেন। এরপর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে যায়।

দুই দেশই পরস্পরের কূটনীতিকদের বহিষ্কার করে এবং যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা তৈরি হলেও, কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিতে এখনো পূর্ণ প্রস্তুতি তৈরি হয়নি বলে জানায় সূত্র।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।