প্রথমবার বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তান ও জর্ডান

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছে এশিয়ার দুই দেশ উজবেকিস্তান ও জর্ডান। এই প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে খেলতে যাচ্ছে তারা।

বৃহস্পতিবার এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ের মধ্যে জায়গা নিশ্চিত করে উজবেকিস্তান। ৯ ম্যাচ শেষে ৫ জয় ও ৩ ড্রয়ে তাদের সংগ্রহ ১৮ পয়েন্ট। তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে আগেই বিশ্বকাপ নিশ্চিত করেছিল ইরান।

‘বি’ গ্রুপ থেকেও নিশ্চিত হয়েছে আরও দুটি দলের বিশ্বকাপ যাত্রা। এ দিন ইরাককে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। এই নিয়ে টানা ১১ বার বিশ্বকাপের মূল পর্বে খেলবে ২০০২ সালের সেমি-ফাইনালে পৌঁছানো দলটি। একই গ্রুপ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা পেয়েছে জর্ডান।

উজবেকিস্তান দলের বর্তমান শক্তির অন্যতম প্রতীক ডিফেন্ডার আবদুলকাদির খুসানভ, যিনি চলতি বছরের জানুয়ারিতে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন। আর দলের অধিনায়ক এলডোর শোমুরোদভ ইতালির বিখ্যাত ক্লাব এএস রোমার হয়ে খেলছেন।

দলের কোচ হিসেবে আছেন উজবেকিস্তানের সাবেক মিডফিল্ডার টিমুর কাপাদজে। জাতীয় দলের জার্সিতে ১১৯টি ম্যাচ খেলা এই অভিজ্ঞ ফুটবলার এবার গড়েছেন নতুন ইতিহাস।

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।