ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো হবে: ফখরুল

ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের বরাবরই দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন, জণগণের প্রত্যাশাও তাই ছিল। এতে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। যে সময়টি নির্ধারণ করা হয়েছে তা সঠিক সময় নয়।

তিনি বলেন, রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।

এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সংগঠনের নেতারা।

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।