সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই: কাবরেরা

আগামী মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে জয়ে তুলে নেওয়ার মাধ্যমে দেশবাসীকে দিতে চান উপহার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা।

শুক্রবার (৬ জুন) জাতীয় দলের অনুশীলনের আগে সংবাদ মাধ্যমকে কাবরেরা বলেছেন, ‘আমরা সিঙ্গাপুরকে হারিয়ে দেশবাসীকে ঈদের উপহার দিতে চাই।’

গতকালকের মতো আজ শনিবারও হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম, জামাল ভূঁইয়াসহ অন্য খেলোয়াড়রা আজ অনুশীলনে অংশ নেবেন। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচে জয়ই হবে তাদের কঠোর পরিশ্রমের সর্বোত্তম প্রতিফলন।

কয়েকদিন আগে ভুটানের বিপক্ষে ২-০ গোলের জয় এবং স্টেডিয়ামভর্তি দর্শকের সামনে খেলা সেই প্রীতি ম্যাচ দেশের জনগণের মাঝে যে এক অভূতপূর্ব ফুটবল উন্মাদনা সৃষ্টি করেছে, তার প্রেক্ষিতে আগামী ম্যাচে জয় দেশবাসীর জন্য সত্যিই এক বিশেষ উপহার হবে।

এদিকে, প্রতিপক্ষের গোলমুখে দলের কার্যকারিতার ঘাটতি নিয়ে মোটেও চিন্তিত নন কাবরোরা। ভুটানের বিপক্ষে একাধিক সুযোগ তৈরি করলেও বাংলাদেশ কেবল দুটি গোল করতে পেরেছে। প্রথমটি আসে জামালের কর্নার থেকে হামজার হেডে, যা ছিল ইংল্যান্ডপ্রবাসী এই মিডফিল্ডারের ঘরের মাঠে অভিষেক গোল। কাবরেরা বলেছেন, ‘আমরা দুটি গোল করেছি, তাতেই খুশি। অবশ্যই আমাদের ফিনিশিং আরও ভালো করতে হবে, তবে এটাই ফুটবল।’

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।