ঢাকায় কোরবানি করতে গিয়ে আহত শতাধিক

রাজধানীসহ আশপাশের এলাকায় ঈদের প্রথম দিন কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশ মৌসুমি কসাই।

আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একশ’ জন এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দুইশ’ জন চিকিৎসা নিয়েছেন।

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত ১০০ জনের বেশি চিকিৎসা নিতে আসেন। তবে অধিকাংশের আঘাত গুরুতর নয়। জখম বেশি এমন কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অধিকাংশই মৌসুমি কসাই।

প্রতি ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতায় প্রচুর মানুষ আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেন।

খবরওয়ালা/এসআর 

 

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর