খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 25শে জ্যৈষ্ঠ ১৪৩২ | ৮ই জুন ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার একটি ছবিতে র্যাপার বাদশার মন্তব্য ঘিরে নেট দুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।
সম্প্রতি বাদশা সামাজিক মাধ্যমে জনপ্রিয় ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার একটি ছবিতে লাভ ইমোজি দিয়েছেন। এক ভক্তের প্রশ্ন, ‘আপনি কি ডুয়া লিপারের সঙ্গে গান বানাতে যাচ্ছেন?’ বাদশার উত্তর ছিল, ‘তার থেকে বরং আমি ওর সন্তানের বাবা হতে চাই।’
এরপর থেকে গায়ক কোনো প্রতিক্রিয়া দেননি, যা নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে।
তবে বাদশার ব্যক্তিগত জীবন বেশ চর্চিত। অতীত ঘাটলেদেখা যায়, বছর চারেক আগে তিনি এবং জ্যাসমিন ম্যাসি বিচ্ছেদের পথে হাঁটেন। এক সাক্ষাৎকারে বাদশা বলেছিলেন, ‘আমরা দুজনেই যথাসাধ্য চেষ্টা করেছিলাম। আমাদের দাম্পত্য জীবন তখন অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল, যা সন্তানের ওপর প্রভাব ফেলছিল। তাই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলাম শুধুমাত্র সন্তানের ভাল থাকার জন্য।’
খবরওয়ালা/এফএস