কানাডায় নৌকাডুবিতে প্রাণ গেল বাংলাদেশি পাইলট ও ব্যবসায়ীর

কানাডার অন্টারিওর একটি কটেজ সংলগ্ন হ্রদে নৌকা ডুবির ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৮ জুন) অন্টারিওর প্রদেশের লিনজি শহরের একটি কটেজ সংলগ্ন হ্রদে ক্যানোয়িং করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭-এর ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু ও তাঁর বন্ধু বিজিএমইএ-এর সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহিল রাকিব।

বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার ফাউন্ড্রি প্রেসিডেন্ট সুবির কুমার দে জানান, টরন্টো থেকে প্রায় ১৫৫ কিলোমিটার দূরে কাওয়ার্থা লেক এলাকায় দুপুর তিনটার দিকে সাইফুজ্জামান তার বন্ধু আব্দুল্লাহিল রাকিব ও তার ছেলেসহ একটি ক্যানো নিয়ে হ্রদে নামেন। হঠাৎ বাতাসে ক্যানো উল্টে গেলে রাকিবের ছেলে সাঁতরে তীরে ফিরতে সক্ষম হলেও দুই বন্ধু পানিতে ডুবে যায়।

স্থানীয় অন্টারিও পুলিশের মেরিন টিম, পুলিশের ফায়ার টিম এবং এভিয়েশন টিম ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করেছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।