ধর্ম ও শহিদদের টেনে দু’একটি রাজনৈতিক দল প্রভাব বিস্তার করছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ধর্ম ও মুক্তিযুদ্ধের শহিদদের রক্তকে রাজনীতিতে ব্যবহার করছে। তিনি বলেন, এই সব দলের একটি নির্দিষ্ট অ্যাজেন্ডা রয়েছে, যা তারা সরকারকে ব্যবহার করে বাস্তবায়ন করছে।

সোমবার (৯ জুন) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘‘এই সরকারের অনেক উপদেষ্টা বিএনপি বিদ্বেষে অন্ধ। অন্তর্বর্তী সরকার এখন নিরপেক্ষ না থেকে দুই একটি দলের কথায় পেন্ডুলামের মতো দুলছে। এটা পরিকল্পিত রাজনীতির অংশ।’’

তিনি আরও বলেন, ডিসেম্বরই নির্বাচনের জন্য উপযুক্ত সময়। এপ্রিল মাসে প্রচণ্ড গরম, ঝড়বৃষ্টি এবং একাধিক পাবলিক পরীক্ষা থাকে। তার ওপর রমজান মাস থাকায় তখন প্রচার-প্রচারণা চালানো কষ্টকর হবে। রোজা রেখে জনগণের কাছে যাওয়া কঠিন—যা নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করবে।

ধর্ম ও মুক্তিযুদ্ধ নিয়ে রাজনৈতিক বক্তব্য প্রসঙ্গে বিএনপির এ মুখপাত্র বলেন, ‘‘একটি দলের নেতা বলছেন শহিদদের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কিছু করা যাবে না। কিন্তু ৭১-এর শহিদদের কথা তারা কি ভুলে গেছেন? ৮৬ সালের নির্বাচন কি তারা ভুলে গেছেন? তারা ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চান।’’

তিনি অভিযোগ করেন, দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও অন্তর্বর্তী সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। পাশাপাশি কুরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য থেকে ব্যবসায়ীরা বঞ্চিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী প্রশ্ন তোলেন, “সাধারণ মানুষ কি এবার স্বাচ্ছন্দ্যে ঈদ করতে পেরেছে? চাঁদাবাজ-দখলদারদের কেন ধরা হচ্ছে না?” তিনি বলেন, সব ধরনের অন্যায়-অনিয়মের বিরুদ্ধে বিএনপি অবস্থান নিয়েছে এবং নেবে।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।