‘ ১১ জুন মুক্তি পেতে পারেন ইমরান খান’

আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই’র প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন জামিন পেতে পারেন—এমনটাই দাবি করেছেন দলটির জ্যেষ্ঠ নেতা গওহর আলী খান।

তিনি জানান, ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। গওহর খান বলেন, “১১ জুন ইমরান খান ও বুশরার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে।” তবে কেন এই দিনটিকে তিনি ‘গুরুত্বপূর্ণ’ বলছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, এর আগে ইসলামাবাদ হাইকোর্ট ন্যাশনাল অ্যাকাউন্টেবেলিটি ব্যুরোর (ন্যাব) সময় চাওয়ার প্রেক্ষিতে শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করেন।

এদিকে গওহর খান পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে জানিয়েছেন, পিটিআই শিগগিরই অন্যান্য বিরোধী দলের সঙ্গে মিলে একটি আন্দোলনের সূচনা করবে। আন্দোলনের নেতৃত্বে থাকবেন ইমরান খান নিজেই।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর এর আগেই জানিয়েছেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে দেশব্যাপী আন্দোলন শুরু করবে পিটিআই।

উল্লেখ্য, ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হয়। যার মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলাটি অন্যতম। অভিযোগ রয়েছে, এই ট্রাস্টের মাধ্যমে তিনি কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। যদিও ইমরান খান তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করে আসছেন।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।