যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়: ইরান

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। তিনি বলেন, “যদি কোনো সংঘাত বাধে, যুক্তরাষ্ট্রকে এ অঞ্চল ছেড়ে যেতে হবে। কারণ তাদের সব সামরিক ঘাঁটি আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।”

বুধবার (১১ জুন) তেহরানে মন্ত্রিসভার বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের।

প্রতিবেদন অনুযায়ী, আজিজ নাসিরজাদে এ সময় ইরানের বিরুদ্ধে কিছু দেশের হুমকির প্রসঙ্গে বলেন, ‘আমি ইরানবাসী এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলছি—আল্লাহর ইচ্ছায় আলোচনার মাধ্যমে সমাধান আসবে। তবে যদি আলোচনা ব্যর্থ হয় এবং আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি আমাদের চেয়ে বহুগুণ বেশি হবে’।

তিনি আরও বলেন, ‘সংঘাত হলে আমরা যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিতে হামলা চালাবো, সেগুলো যেসব দেশে অবস্থিত, সে দেশগুলোর কথা বিবেচনা না করেই’।

অন্য এক প্রসঙ্গে ইরানী প্রতিরক্ষামন্ত্রী জানান, ইরান সম্প্রতি সফলভাবে একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার ওয়ারহেড ছিল দুই টনের।

নাসিরজাদে বলেন, ‘এ সাফল্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতায় এক বিশাল অগ্রগতি’।

তিনি যোগ করেন, ‘আমরা প্রতিরক্ষা খাতে খুব ভালো অগ্রগতি অর্জন করেছি। আমাদের অপারেশনাল বাহিনী সম্পূর্ণভাবে সজ্জিত’।

বিশ্লেষকদের মতে, গত সপ্তাহে চালানো ওই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা ইরানের সামগ্রিক সামরিক প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিরই অংশ। যা চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত।

 

9k= যুক্তরাষ্ট্রের সব ঘাঁটিই আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায়: ইরান

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।