বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে নিহত যুবক

বগুড়ায় বন্ধুর ছুরিকাঘাতে বিদ্যুৎ শেখ (৩০) নামের এক যুবক খুন হয়েছেন। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ জুন) বিকেলে শহরের কাটনারপাড়া ঈদগাহ মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিদ্যুৎ কাটনারপাড়া এলাকায় একটি অটোরিকশা গ্যারেজ পরিচালনা করতেন। তার ঘনিষ্ঠ বন্ধু রনির সঙ্গে দ্বন্দ্ব চলছিলো বেশ কিছুদিন ধরে। শুক্রবার বিকেলে কাটনারপাড়া ঈদগাহ মাঠের পাশে রিকশা গ্যারেজের পেছনে বিদ্যুৎকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে মাদকব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে খুনের ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।