ইসরায়েলকে সহায়তাকারী দেশের ঘাঁটি ও জাহাজে হামলার হুমকি ইরানের

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সকে সতর্ক করে দিয়েছে ইরান। এসব দেশ যদি ইসরায়েলের ওপর হামলা ঠেকাতে সাহায্য করে, তাহলে এই অঞ্চলে তাদের ঘাঁটি ও জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রাষ্ট্রীয় গণমাধ্যমে এ খবর জানানো হয়েছে।

ইরানের আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে বলেছে, যে কোনো দেশ ইসরায়েলের ওপর ইরানি হামলা প্রতিহত করতে অংশ নেবে, সেই দেশের সব আঞ্চলিক ঘাঁটি, যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর ও লোহিত সাগরের জাহাজ ও নৌযান অন্তর্ভুক্ত, ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

এদিকে, ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের দুই ডেপুটি কমান্ডার নিহত হয়েছেন।

নিহতরা হলেন—জেনারেল গোলামরেজা মেহরাবি এবং জেনারেল মেহেদি রাব্বানি।

তবে কখন এই দুই কমান্ডার নিহত হয়েছেন তা পরিষ্কার নয়। গতকাল শুক্রবার থেকে ইরানে ইসরায়েলের হামলায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্তত ১৩৮ জন নিহত হয়েছেন।

নিহত সামরিক কর্মকর্তাদের মধ্যে আছেন— সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার জেনারেল হোসেইন সালামি, আইআরজিসির বিমানবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেহ এবং সশস্ত্র বাহিনীর উপসর্বাধিনায়ক জেনারেল গোলামালি রাশিদ।

খবরওয়ালা/এন

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।