খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ই জুন ২০২৫, ৫:১৯ পিএম
ইসরায়েলি হামলায় আরও তিন ইরানি পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানি বার্তা সংস্থা তাসনিসের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা।
নিহত বিজ্ঞানীদের নাম আলী বাকি করিমি, মনসুর আসগারি এবং সাইদ বোরজি।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে তাদের বিমান হামলায় নয়জন শীর্ষস্থানীয় ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।
নিহতদের নাম তালিকাভুক্ত করে ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’-এর শুরুতে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া নয়জন জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিহত হয়েছেন।
তাদের মৃত্যুকে ইরানি শাসকগোষ্ঠীর গণবিধ্বংসী অস্ত্র অর্জনের ক্ষমতার উপর একটি উল্লেখযোগ্য আঘাত হিসেবে উল্লেখ করা হয় বিবৃতিতে।
এদিকে জানজান প্রদেশে চলমান ইসরায়েলি হামলায় ইরানের অভিজাত বিপ্লবী গার্ড কর্পসের তিন সদস্য নিহতের খবর পাওয়া গেছে।
খবরওয়ালা/এন
মন্তব্য