খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৪ জুন ২০২৫
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ইসরায়েল ও ইরান দ্বিতীয় দিনের মতো চলমান হামলা-পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে এ কথা জানালেন সরকারের একজন মুখপাত্র।
বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভার বলেন, বিমানবন্দর পুনরায় খোলার জন্য কোনো তারিখ বা দিন নির্ধারিত হয়নি।
বিমানবন্দরের ছবিগুলোতে জনশূন্য চেক-ইন কাউন্টার এবং যাত্রী লাউঞ্জ দেখা গেছে। ফ্লাইটের তথ্য বোর্ডগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
এদিকে লেবানন এবং জর্ডানসহ এই অঞ্চলের অন্যান্য দেশ জানিয়েছে, তারা আজ শনিবার তাদের আকাশপথ পুনরায় খুলে দিয়েছে।
খবরওয়ালা/এন