ইসরায়েলের তিনটি এফ–৩৫ যুদ্ধবিমান ধ্বংস ও দুই পাইলট আটক: ইরান

ইসরায়েলের মোট তিনটি এফ–৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। পাশাপাশি দুজন ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করেছে ইরান।

ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমসের খবরে সেনাবাহিনীর বিবৃতির বরাতে দাবি করা হয়েছে, সর্বশেষ আজ শনিবার ভূপাতিত করা হয়েছে একটি যুদ্ধবিমান। এ ছাড়া গতকাল দুটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়।

তিন যুদ্ধবিমানের পাইলটদের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য দুজন ইরানের হেফাজতে রয়েছে।

গতকাল শুক্রবার ভোরের দিকে ইসরায়েলি সামরিক বাহিনী বিমান ও ড্রোন ব্যবহার করে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধানসহ পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ৯ বিজ্ঞানী নিহত হয়েছেন।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পরমাণু প্রকল্পে যুক্ত ৯ জন শীর্ষস্থানীয় বিজ্ঞানী ও বিশেষজ্ঞকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

অন্যদিকে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বলেছেন, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ইরানে কমপক্ষে ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন।

ইসরায়েলি হামলার প্রতিশোধে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ গুরুত্বপূর্ণ অন্যান্য শহেরে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী শনিবার ঘোষণা করেছে যে, তারা ইরানের একাধিক স্থাপনায় হামলা চালাচ্ছে। দেশটির সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে এ আক্রমণ চলমান রয়েছে বলে জানানো হয়েছে।

একটি টেলিভিশন প্রেস কনফারেন্সে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেন, আমরা বর্তমানে ইরানের একাধিক স্থানে হামলা চালাচ্ছি।

এ ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন ইরান ইসরায়েলের পূর্ববর্তী হামলার জবাবে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দ্বারা পাল্টা আঘাত হেনেছে।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।