ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, আক্রান্ত ১৬৯

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ১৬৯ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে।

এ নিয়ে চলতি বছরের প্রথম দিন (১ জানুয়ারি) থেকে শনিবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে গত এক দিনে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি রোগী (১০১ জন) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম বিভাগে ২৮ জন ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ১৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৬ জন ও ঢাকা বিভাগে ডেঙ্গু নিয়ে ৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু (১৪ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে।

পাশাপাশি এই সময়ে বরিশালে ৭ জন ছাড়াও চট্টগ্রামে ৩ জন, খুলনায় ২ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন, ময়মনসিংহ ও ঢাকা বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৩ জনের মৃত্যু হয়েছে।

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।