খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ই জুন ২০২৫, ৮:১২ পিএম
ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আবারও তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর গুলশান ২-এর ১১ নম্বর রোডে অবৈধভাবে ইস্টার্ন হাউজিংয়ের একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে এই তলব করা হয়। মামলাটির তদন্তে সহযোগিতার জন্য টিউলিপকে উপস্থিত হতে বলা হয়েছে।
দুদক জানায়, গত মে মাসে প্রথম দফায় তাকে তলব করে চিঠি পাঠানো হয়। তবে টিউলিপ সিদ্দিক অভিযোগ করেছেন, তিনি ওই চিঠি পাননি। এ প্রেক্ষিতে এবার আগের ঠিকানাগুলোর পাশাপাশি নতুন আরও দুটি ঠিকানা যুক্ত করে মোট পাঁচটি ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন রবিবার (১৫ জুন) জানান, ২২ জুন টিউলিপ সিদ্দিককে তলব করে পাঠানো নতুন চিঠিগুলো সংশ্লিষ্ট থানা, রেজিস্ট্রি ডাক এবং দুদকের কর্মকর্তাদের মাধ্যমে সরাসরি পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি এসব ঠিকানায় প্রকাশ্য স্থানে নোটিশও ঝুলিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগেও গত ১৪ মে টিউলিপকে তলব করেছিল দুদক। তখনও তাকে একই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল।
খবরওয়ালা/আরডি
মন্তব্য