ইসরায়েল-ইরান দ্বন্দ্বে বেড়েছে তেলের দাম

ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় অপরিশোধিত তেল ও ব্রেন্ট ক্রুডের দাম রবিবার (১৫ জুন) প্রায় ১ শতাংশ করে বেড়েছে। মার্কিন অপরিশোধিত বা ওয়েস্ট টেক্সাস ক্রুড (ডব্লিউটিআই) ব্যারেলপ্রতি ৭৩ ডলার ৮৫ সেন্ট ও ব্রেন্ট ক্রুড ৭৫ ডলারে পৌঁছেছে। দিন কয়েক আগে অপরিশোধিত তেলের দাম ৭ শতাংশ পর্যন্ত বেড়েছিলো।

সোমবার (১৬ জুন) সকালে উপকূলবর্তী ইসরায়েলি শহর হাইফায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলায় অগ্নিকাণ্ড ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলায় হাইফার অপরিশোধিত তেল শোধনাগারের আশেপাশের এলাকা আক্রান্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা বাড়লে অপরিশোধিত জ্বালানি পরিবহন বিঘ্নিত হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘাটতি দেখা দিতে পারে।

সংঘাতে ইরানে কমপক্ষে ২২৪ জন নিহত ও ১ হাজার ২৭৭ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই সাধারণ মানুষ। অপরদিকে, ইসরায়েলে ১৪ জন নিহত ও ৩৮০ জন আহত হয়েছে।

বিশ্বর অনেক নেতাই এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তেজনা কমাতে ও শান্তিতে ফেরার আহ্বান জানিয়েছে।

খবরওয়ালা/এমইউ 

Z ইসরায়েল-ইরান দ্বন্দ্বে বেড়েছে তেলের দাম
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।