মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত ও অনেক আহত হয়েছেন। হামলায় ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও বিদ্যুত কেন্দ্রে ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাসও এই হামলায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। দূতাবাসটি বন্ধ রাখা হয়েছে এবং সেখানে আশ্রয় নেওয়া প্রায় সাত লাখ মার্কিনিকে ঘরেই থাকার অনুরোধ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, যদি মার্কিন ঘাঁটি বা স্বার্থে হামলা হয়, তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তিতে জবাব দেবে। অপর দিকে, ইরান পিছু হটেনি। তারা বলেছে, মধ্যপ্রাচ্যে ‘ইসলামী সেনাবাহিনী’ গঠন করে তারা লড়াই অব্যাহত রাখবে।

ইরানে আরেক নেতা মহসেন রেজাই বলেছেনযে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সাথে নিয়ে তারা এই সেনাবাহিনী গঠন করবেন।

এদিকে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত ও দেড় হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে বলেছে ইরান।

বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত আরও বিস্তার লাভ করার আশঙ্কা রয়েছে।

সূত্র: ডেইলি মেইল, আলজাজিরা
 

খবরওয়ালা/এমইউ 

 9k= মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।