ঢাবিতে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত ছয়টি উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পকেট গেটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একইদিন সকালে কাজী মোতাহার হোসেন ভবনের প্রাঙ্গণ থেকে আরও ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ জুন) ভোরে বঙ্গবন্ধু হলসংলগ্ন পকেট গেটে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ জানান, ওই স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল হয়েছিল বলে খবর পাওয়া গেছে। তারাই হয়তো ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, একইদিন সকাল ৭টা থেকে ৮টার মধ্যে কাজী মোতাহার হোসেন ভবনের সামনের কাঠবাদাম গাছের নিচে সন্দেহজনক বস্তু দেখতে পান দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা। বিষয়টি জানানো হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে আসে।

সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে দুটি ওয়ানটাইম বক্স থেকে মোট ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। সহকারী প্রক্টর ড. এনামুল হক সজিব জানান, একটি বক্সে চারটি এবং অন্যটিতে দুটি ককটেল ছিল। বোম্ব ডিসপোজাল ইউনিট নিশ্চিত করেছে, এগুলো ককটেলই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল গেটটি জরুরি প্রয়োজনে সবসময় খোলা থাকে। কিন্তু সেখানে কোনো সিসিটিভি নেই, ফলে কারা এসব ককটেল রেখে গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ ঘটনার পর থেকেই ওই গেটে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।