ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

ইসরায়েলের আরেকটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম। দেশটির বার্তাসংস্থা নুর নিউজ জানিয়েছে, তাবরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এরআগে দখলদারদের আরও তিনটি অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছিল ইরান। সেই অর্থে দেশটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েল চারটি এফ-৩৫ বিমান হারিয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, তাদের সেনা কর্মকর্তারা কোনো বিমান বিধ্বস্তের খবর পায়নি। এই দখলদাররা দাবি করেছে, ইরান এরআগে আরও যে তিনটি বিমান ভূপাতিতের তথ্য দিয়েছিল সেগুলো মিথ্যা।

সূত্র: নুর নিউজ, টাইমস অব ইসরায়েল
খবরওয়ালা/এমইউ 

 9k= ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।