ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার রাতে ইরান তেলআবিবকে লক্ষ্য করে ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরান দাবি করেছে, এটি তাদের সামরিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রতিক্রিয়া।

হামলার সময় তেলআবিব ও আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে, জনগণের মাঝে চরম আতঙ্ক সৃষ্টি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হুমকি দিয়ে বলেন, “এই সংঘাত থামাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনির বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে হতে পারে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “সবাই যেন অবিলম্বে তেহরান ছাড়ে।” তিনি জানিয়েছেন, তিনি চান না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। একই সঙ্গে ইঙ্গিত দিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করতে সক্ষম বোমা কেবল যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে।

ইরানে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ২২০ জন, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু রয়েছে। অপরদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

এদিকে গাজায় চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ৫৫ হাজার ৪৩২ জন এবং আহত হয়েছেন ১ লাখ ২৮ হাজার ৯২৩ জন। অন্যদিকে, গত ৭ অক্টোবর হামলায় ইসরায়েলে নিহত হন ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনকে জিম্মি করা হয়।

 

ইসরায়েলের মাটিতে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান

 

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।