রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি সরওয়ার জাহান

কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানকে রাজধানী ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সরওয়ার জাহান ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা রয়েছে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে আদালত তার ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনে বলা হয়, সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকা একে অপরের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকার সম্পদ ভোগদখল করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা করা হয়, যা বর্তমানে তদন্তাধীন।

তদন্তে জানা যায়, তারা অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তরের চেষ্টা এবং দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন। এ কারণে দুদকের আবেদনের ভিত্তিতে আদালত তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন, যাতে মামলার তদন্ত ব্যাহত না হয়।

গ্রেপ্তারের পর সরওয়ার জাহানকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

খবরওয়ালা/আরডি

 

2Q== রাজধানীতে গ্রেপ্তার সাবেক এমপি সরওয়ার জাহান

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।