ছেলের মামলার বিষয়ে আইনি সহায়তা নিতে বিএনপি কার্যালয়ে অভিনেত্রী রিনা খান

ঢাকাই চলচ্চিত্রের খল-অভিনেত্রী রিনা খান তাঁর ছেলের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে আইনি সহায়তা নিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন।

মঙ্গলবার (১৭ জুন) তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের সঙ্গে দেখা করে এ বিষয়ে একটি আবেদনপত্র জমা দেন।

রিনা খানের বড় ছেলে দীর্ঘদিন ধরে জার্মানিতে বসবাস করছেন। অভিনেত্রীর দাবি, তিনি নিজে বিএনপির সমর্থক হওয়ায় তাঁর ছেলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা হয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।

এক ভিডিওবার্তায় রিনা খান বলেন, ‘আমি একজন নির্যাতিত সন্তানের মা। আমার ছেলে ২০০৯ সাল থেকে জার্মানিতে থাকে। আমি বিএনপির সমর্থন করি, এ কারণেই আমার বড় ছেলের নামে মামলা হয়েছে। এমনকি আমার ছোট ছেলের বিরুদ্ধেও পুলিশ তৎপর ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সভানেত্রী হিসেবে সক্রিয় আছি। বর্তমান সরকারবিরোধী অবস্থানের কারণে নানা হয়রানির মুখে পড়তে হয়েছে আমাকে ও আমার পরিবারকে। এখন সরকার পরিবর্তনের পর আমি কিছুটা স্বস্তি বোধ করছি।’

রিনা খান জানান, মামলা থেকে ছেলেকে অব্যাহতি দিতে আবেদন করেছেন এবং বিএনপির নেতাদের কাছ থেকে সহায়তা পেয়েছেন। তিনি বলেন, ‘আমি আজ অনেক কাজ রেখে এসেছি, কিন্তু সালাহউদ্দিন স্যারের সঙ্গে দেখা করে সন্তুষ্ট হয়েছি। তিনি আমাকে সময় দিয়েছেন ও সাহস দিয়েছেন। এজন্য আমি কৃতজ্ঞ।’

প্রসঙ্গত, রিনা খানের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে। তিনি বহু চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করেছেন এবং বর্তমানে ছোট পর্দায় কাজ করছেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।