খামেনিকে হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উদ্দেশ করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেছেন, ‘এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না, যার লক্ষ্য ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা।’

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সোরোকা হাসপাতাল আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই এই মন্তব্য করেন তিনি। তেল আবিবের উপকণ্ঠের হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিরক্ষামন্ত্রী এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

কাৎজ দাবি করেন, ‘খামেনি বারবার প্রকাশ্যে বলেছেন, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। আজকের হামলার নির্দেশও তিনিই দিয়েছেন, এবং এতে একটি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে।’

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ দাবি করেছে, বৃহস্পতিবার সকালে চালানো ইরানি ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশে অবস্থিত একটি সামরিক ও গোয়েন্দা স্থাপনা। তারা বলছে, হাসপাতালটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল না; বরং বিস্ফোরণের ধাক্কায় এর আংশিক ক্ষতি হয়েছে।

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সাত দিনের রকেট ও বিমান হামলার পাল্টাপাল্টি পর্ব দুপক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে দিয়েছে। হামলা-প্রতি-হামলার মধ্যে নেতাদের এমন ব্যক্তিগত পর্যায়ের মন্তব্য সংঘাতকে আরও বিপজ্জনক পর্যায়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।