খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার রাতে জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আল-জাজিরা ও স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বৈঠকটি স্থানীয় সময় রাত ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় ইরানের একযোগে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একাধিক স্থানে বিস্ফোরণ ও শতাধিক মানুষ আহত হয়েছেন।
ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরের সোরোকা মেডিক্যাল সেন্টারও হামলার শিকার হয়, যদিও ইরান দাবি করেছে, ‘প্রকৃত লক্ষ্য ছিল হাসপাতালের পাশের সামরিক ঘাঁটি।’
বৃহস্পতিবার রাতের নিরাপত্তা বৈঠকটি ‘সীমিত পরিসরের’ হবে বলে জানানো হয়েছে, অর্থাৎ শুধুমাত্র শীর্ষ পর্যায়ের নিরাপত্তা ও সামরিক কর্মকর্তারা এতে অংশ নেবেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই বৈঠকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য জবাবি হামলা, আন্তর্জাতিক প্রতিক্রিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হতে পারে।
খবরওয়ালা/আরডি