রেললাইনে লুডু খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়ে ৩ বন্ধুর করুণ মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে রেললাইনে বসে মোবাইলে লুডু খেলতে খেলতে বিকল্প লাইন দিয়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা গেছেন তিন বন্ধু ।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তিনজনই—আরাফাত, আনিস ও রিয়াজ—একটি স্থানীয় শিল্পকারখানায় চালক ও হেলপার হিসেবে কাজ করতেন। তাঁরা সবাই জোরারগঞ্জ এলাকার বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের সুপার শাকিলা সোলতানা গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার সময় মূল রেললাইনে সংস্কার চলছিল। এজন্য সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকল্প লাইনে চলছিল। ওই বিকল্প লাইনের ওপর বসেই মোবাইলে লুডু খেলছিলেন তিন বন্ধু। ট্রেনটি হঠাৎ চলে আসায় তারা আর উঠতে পারেননি। মুহূর্তেই কাটা পড়ে প্রাণ হারান তারা।

ঘটনার পর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, নিহতরা দীর্ঘদিনের বন্ধু ছিলেন এবং প্রতিদিনের মতোই একসঙ্গে সময় কাটাচ্ছিলেন। কিন্তু কারও কল্পনাতেও ছিল না, এমন নিষ্ঠুর পরিণতি অপেক্ষা করছে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।