সাহিত্যিক প্রফুল্ল রায় আর নেই

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাহিত্যিক প্রফুল্ল রায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টা ১৫ মিনিটে কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন প্রফুল্ল রায়। তবে গত কয়েক মাসে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। পরিস্থিতি ক্রমশ সঙ্কটজনক হয়ে উঠলে তাকে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসা চলছিল।

১৯৩৪ সালে অবিভক্ত বাংলার ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন প্রফুল্ল রায়। দেশভাগের পর ১৯৫০ সালে চলে যান ভারতে। দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তুদের কথা তার লেখায় মূর্ত হয়ে উঠেছিল। নিজের অভিজ্ঞতা দিয়ে একের পর এক বইতে সেই যন্ত্রণার বর্ণনা করেছেন তিনি।

বাংলা সাহিত্যের জগতে ‘কেয়া পাতার নৌকো’র স্রষ্টা প্রফুল্ল রায়ের। বাংলা সাহিত্যে অবদান অনস্বীকার্য। ‘কেয়া পাতার নৌকো’ ছাড়াও ‘মন্দ মেয়ের উপাখ্যান’, ‘নোনা জল মিঠে মাটি’র মতো উপন্যাস  লিখেছেন  তিনি।

পরবর্তীতে তার ‘কেয়া পাতার নৌকো’র কাহিনি অবলম্বন করে নির্মিত বাংলা ধারাবাহিক বিশেষ জনপ্রিয়তা লাভ করেছিল। তাঁর গল্প অবলম্বনে তৈরি ‘বাঘ বন্দী খেলা’ ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার।

‘আকাশের নীচে মানুষ’ উপন্যাসের জন্য তিনি পেয়েছিলেন বঙ্কিম পুরস্কার। পেয়েছিলেন  সাহিত্য অকাদেমি পুরস্কার ও। এ ছাড়া দীর্ঘ সাহিত্যজীবনে অসংখ্য ছোটগল্প লিখেছেন তিনি।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।