ইরানে রাতভর ৬০ যুদ্ধবিমানের বোমাবর্ষণ

ইসরায়েলি বাহিনীর রাতভর ইরানে হামলা, অংশ নেয় ৬০টিরও বেশি যুদ্ধবিমান। ইসরায়েলি বাহিনী রাতভর ইরানে হামলা চালিয়েছে। এই হামলায় ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। শুক্রবার (২০ জুন) সকালে আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা তেহরানের বিভিন্ন স্থানে একাধিক লক্ষ্যবস্তুতে রাতভর হামলা চালিয়েছে। এই অভিযানে ৬০টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়, যা প্রায় ১২০টি ভারী বোমা ফেলে। ইসরায়েলি সেনাদের দাবি, তারা তেহরানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বেশ কয়েকটি শিল্প স্থাপনায় আঘাত হেনেছে এবং সেসব হামলা সফল হয়েছে।

গত কয়েক দিনের ইসরায়েলি হামলায় ইরানজুড়ে শত শত মানুষ নিহত হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। তবে ইরান সরকার নিয়মিতভাবে নিহতের সংখ্যা প্রকাশ করছে না; বিক্ষিপ্তভাবে দেওয়া তথ্যে নিহতের সংখ্যা মাত্র দুই শতাধিক বলে দাবি করা হচ্ছে।

এদিকে, ইরানও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার (২০ জুন) ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায়। এর পরপরই ইসরায়েলের জরুরি পরিষেবাগুলোয় বিয়ারশেবায় আগুন লাগার খবর জানিয়ে অসংখ্য কল আসতে থাকে। জরুরি সেবাকর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, দক্ষিণাঞ্চলীয় শহরের একটি রাস্তায় বেশ কয়েকটি স্থানে আগুন জ্বলছে, যার পাশেই অবস্থিত একটি টেক পার্ক এবং মাইক্রোসফট অফিস।

খবরওয়ালা/টি 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।