ইসরায়েল হামলা চালিয়ে গেলে কারও সঙ্গে আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল হামলা অব্যাহত রাখলে কারও সঙ্গে আলোচনায় বসবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জেনেভার উদ্দেশে রওনা হওয়ার আগে বৃহস্পতিবার (১৫ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর আল জাজিরার।

আরাগচি বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি, এরপর অন্য দেশগুলো নিজেদের দূরে রাখবে বলেই আমার ধারণা।’

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে যাচ্ছেন। সূত্র জানায়, আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কায়া কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই তিন মন্ত্রী। এরপর তাঁরা একসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ওই বৈঠকের পর ল্যামি বলেছেন, তাঁর বিশ্বাস, আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের সুযোগ আছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।