ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে নতুন করে বাংলাদেশকে গড়ে তোলার। শুক্রবার (২০ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশ ও নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেই সুযোগ কাজে লাগাতে হবে।

রাজনীতি ও ক্রীড়াঙ্গনকে আলাদা রাখার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে কোনোদিনই নই। আমি সবসময় মনে করেছি খেলাধুলা ও ক্রীড়াঙ্গন রাজনীতিমুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবেন।

বিএনপি মহাসচিব বলেন, আজকে আমাদের একটা নতুন করে সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছে, তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি।

তিনি বলেন, এই যে আমাদেরকে একটা নতুন সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে, একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার জন্য এবং সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে, সেজন্য নিশ্চয়ই, নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাব।

মির্জা ফখরুল বলেন, একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত ১৫ বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন সময় এসেছে এটাকে নতুন করে গড়ে তোলার। অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ফাইনালে দিনাজপুর ডোমিনেটরসকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পাবনা ক্রিকেটার্স।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের আহ্বায়ক নুর-ই শাহাদাত স্বজন, অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা সরদার শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ আয়োজক কমিটির সদস্য, টিম ম্যানেজমেন্ট ও ক্রীড়ামোদী সুধীজনেরা।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।