আলোকচিত্রী চঞ্চল মাহমুদ আর নেই

দেশের ফ্যাশন ফটোগ্রাফির একজন প্রখ্যাত আলোকচিত্রী চঞ্চল মাহমুদ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। 

শুক্রবার (২০ জুন) রাত ৯টার দিকে ঢাকার ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

চয়নিকা চৌধুরী তার ফেসবুকে জানিয়েছেন, চঞ্চল মাহমুদ ভাইকে তার শেষ ইচ্ছা অনুযায়ী শনিবার (২১ জুন) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে নেয়া হবে এবং পরে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হবে।

বেশ কয়েক বছর যাবত অসুস্থতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ। চারদিন আগে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে আলোকচিত্রের মাধ্যমে ফ্যাশন শিল্পে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন চঞ্চল মাহমুদ। তিনি ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করতেন। তার ফটোগ্রাফি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় একাধিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির একজন সক্রিয় সদস্য ছিলেন।

অনেক প্রখ্যাত মডেল ও অভিনেতা-অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল তার ক্যামেরার মাধ্যমে। তার প্রয়াণে দেশের আলোকচিত্র ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

খবরওয়ালা/আশ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।