সরকারি চাকরির অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ

ছুটির দিনেও রাজপথে বিক্ষোভ করেছেন কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। 

সদ্য জারিকৃত ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ কে কর্মচারীবিরোধী ও ‘কালো আইন’ আখ্যা দিয়ে এর বাতিলের দাবিতে গতকাল শুক্রবার (২০জুন) জুন) সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ করেন তারা।

সমাবেশ থেকে বক্তারা বলেন, ২৫ মে জারি হওয়া এই অধ্যাদেশে সরকারি কর্মচারীদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। তারা জানান, এই অধ্যাদেশ তাদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য অধিকার ক্ষুণ্ন করছে।

বিক্ষোভকারীরা সরকারের ঘোষিত নতুন ১৫ শতাংশ সুবিধা ভাতাও প্রত্যাহারের দাবি জানান। তাদের অভিযোগ, নতুন এই সুবিধা চালু হলে আগে থেকে পাওয়া ৫ শতাংশ বিশেষ প্রণোদনা বাতিল হয়ে যাবে, যা তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে।

তারা আরও দাবি জানান, প্রণোদনা ভাতা বহাল রেখে নতুন করে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা চালু করতে হবে। পাশাপাশি নবম পে-স্কেল বাস্তবায়নসহ মোট ৭ দফা দাবিউত্থাপন করেন আন্দোলনকারীরা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত দাবি মেনে না নেয়, তাহলে আগামী রোববার (২৩ জুন) থেকে আরও কঠোর আন্দোলনে যাবেন তারা।

এই আন্দোলনের ফলে সরকারি প্রশাসনিক কার্যক্রমে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

খবরওয়ালা/ আশ

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।