খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২২ জুন ২০২৫
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার (২২ জুন) জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডির বিশেষ পুলিশ সুপার এস এম রফিকুল ইসলামকে পিবিআইতে, সিআইডির বিশেষ পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞাকে শিল্পাঞ্চল পুলিশে, সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার মো. সজীব খানকে সিআইডিতে, এপিবিএনের সুদীপ্ত রায়কে সিলেট এসএমপির উপ-পুলিশ কমিশনার, এসবির পুলিশ সুপার সম্রাট মোহাম্মদ আবু সুফিয়ানকে পুলিশ সদর দপ্তরে, চট্টগ্রাম সিএমপির উপ-পুলিশ কমিশনার মোহামদ্দ বদরুল আলমকে সিআইডিতে এবং ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রাহাত গাওহারীকে বান্দরবান ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
খবরওয়ালা/আরডি