অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর ৯০তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরেণ্য শিক্ষাবিদ, প্রাবন্ধিক, নতুন দিগন্ত পত্রিকার সম্পাদক ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী-এর ৯০তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (২৩ জুন ২০২৫) বিকেল ৪টায়, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে: “একাত্তরের মুক্তিযুদ্ধ ও জাতীয়তাবাদের ভূমিকা”।

অনুষ্ঠানে মূল বক্তব্য রাখবেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নিজেই। তাঁর সঙ্গে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন: মুজাহিদুল ইসলাম সেলিম, শুভ্রাংশু চক্রবর্তী, অধ্যাপক আনু মুহাম্মদ, আবু সাঈদ খান, সাজ্জাদ শরিফ, রাজেকুজ্জামান রতন

সভাপতিত্ব করবেন অধ্যাপক পারভীন হাসান এবং সঞ্চালনার দায়িত্বে থাকবেন অধ্যাপক আজফার হোসেন।

আলোচনার পরপরই পরিবেশিত হবে নাট্যকার লু স্যুনের গল্প অবলম্বনে নাটক “ক্রিতদাস কথা”, যা মঞ্চস্থ করবে বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র।

নতুন দিগন্ত পরিবার আয়োজিত এই অনুষ্ঠানে সবান্ধব উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সর্বস্তরের সংস্কৃতিপ্রেমী, শিক্ষাবিদ, গবেষক ও পাঠকসমাজকে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।