খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫
চাঁপাইনবাবগঞ্জে রাজু আহম্মেদ নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের রাস্তার ধার থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। রাজু আহম্মেদ (২১) উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল মোত্তালেবের ছেলে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রবিবার রাতে কে বা কারা গলা কেটে লাশ রাস্তার ধারে ফেলে যায়। ভোরে পথচারীরা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি সদস্যকে খবর দেয়।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
খবরওয়ালা/এফএস