ভৈরবে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলেকে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) দিনগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জের ভৈরবে পৌর শহরের ভৈরবপুর কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামের মোল্লা বাড়ির বাসিন্দা। এ ঘটনায় আটক আল আমিন (২৬) নিহতের ছেলে। তারা ভৈরবপুর উত্তরপাড়া কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে রাত দেড়টার দিকে পাশের রুমের বাসিন্দার চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে দেখেন তাদের রুমে তালাবন্ধ। এসময় তাদের রুমে সামনে গিয়ে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে রাতেই জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় রুমের ভেতরে নিহত বৃদ্ধের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে আছে।

এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক শক্তি মৃধা জানান, গভীর রাতে ৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এসময় বাবাকে কুপিয়ে হত্যার সন্দেহে ছেলে আল আমিনকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।