এবার ইরানের কুখ্যাত এভিন কারাগারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে কুখ্যাত এভিন কারাগারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। এ হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত এখনও জানা যায়নি।

এভিন কারাগার মূলত রাজনৈতিক বন্দীদের জন্য। বন্দিদের মধ্যে দ্বৈত নাগরিকত্বের অধিকারীও রয়েছে। এসব বন্দিদের প্রায়শই পশ্চিমা দেশগুলোর সাথে বন্দী বিনিময়ের জন্য ব্যবহার করে ইরান।

এ হামলা যুক্তরাষ্ট্রের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার পর ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘‘ইসরায়েলি নাগরিকদের উপর হামলার জন্য ইরানের একনায়ককে পুরো শক্তি দিয়ে শাস্তি দেওয়া হবে।’’

কারাগার ছাড়াও ইসরায়েলি বিমান হামলার অন্য লক্ষ্যবস্তুর মধ্যে ছিল আইআরজিসি-র নিরাপত্তা সদর দপ্তর, তেহরানের প্যালেস্টাইন স্কয়ার ও স্বেচ্ছাসেবী বাসিজ বাহিনীর বিভিন্ন ঘাঁটি। বাসিজ বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি সহযোগী শাখা হিসেবে পরিচিত।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।